Terms & Conditions (শর্তাবলী ও নিয়মাবলী)
আমাদের ওয়েবসাইট ব্যবহার এবং পণ্য ক্রয়ের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী প্রযোজ্য হবে। অর্ডার করার পূর্বে শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে:
১. সাধারণ শর্তাবলী:
✓এই ওয়েবসাইটের সমস্ত পণ্য বা তথ্য যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন, পরিবর্ধন বা হালনাগাদ হতে পারে।
✓ওয়েবসাইট ব্যবহার এবং পণ্য অর্ডার করার জন্য ব্যবহারকারীর বয়স প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত হতে হবে।
✓প্রোডাক্টের স্টক ও মূল্য যেকোনো সময় পরিবর্তনযোগ্য।
২. পণ্য নির্বাচন ও অর্ডার প্রসেসিং:
✓আমরা ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের সঠিক বিবরণ ও ছবি প্রদর্শনের সর্বোচ্চ চেষ্টা করি। তবে ডিসপ্লে সেটিংস বা লাইটিংয়ের কারণে মূল পণ্যের রঙ বা কালার সামান্য তারতম্য হতে পারে।
✓অর্ডারের পর স্টক অপ্রতুলতা বা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে “প্রতিদিনকার আয়োজন” যেকোনো অর্ডার বাতিল বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
৩. মূল্য ও পেমেন্ট:
✓ওয়েবসাইটে উল্লিখিত পণ্যের মূল্যের সাথে ডেলিভারি চার্জ যুক্ত হতে পারে, যা অর্ডার কনফার্মেশনের সময় জানিয়ে দেওয়া হবে।
✓ক্যাশ অন ডেলিভারি বা যেকোনো ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সঠিক পেমেন্ট তথ্য প্রদান করা গ্রাহকের দায়িত্ব।
৪. ডেলিভারি ও শিপিং:
✓আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করি। তবে আবহাওয়া, পরিবহন সমস্যা বা অনাকাঙ্ক্ষিত কোনো বিলম্বের জন্য “প্রতিদিনকার আয়োজন” সরাসরি দায়ী থাকবে না।
✓ডেলিভারি নেওয়ার সময় রাইডারের সামনে পণ্য চেক করে নেওয়া বাধ্যতামূলক। পরবর্তীতে কোনো সমস্যা হলে বা ভাঙা বা ভুল পণ্যের দাবি গ্রহণযোগ্য নাও হতে পারে।
৫. রিটার্ন, রিফান্ড ও রিপ্লেসমেন্ট:
✓ডেলিভারির সময় পণ্য ভাঙা, ড্যামেজ বা ভুল পণ্য পেলে তাৎক্ষণিকভাবে আমাদের কাস্টমার কেয়ারে জানাতে হবে।
✓পণ্যের মূল প্যাকেজিং, ট্যাগ এবং আনুষঙ্গিক জিনিসপত্র অক্ষত অবস্থায় থাকতে হবে।
✓ব্যবহারের পর বা গ্রাহকের ভুলের কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে কোনো রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য হবে না।
৬. দায়বদ্ধতার সীমাবদ্ধতা:
✓আমাদের ওয়েবসাইটে বিক্রিত পণ্যসমূহ প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে। পণ্যের ভুল বা অনিয়মিত ব্যবহারের ফলে কোনো ক্ষতি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
✓যেকোনো স্বাস্থ্য, প্রসাধনী বা সংবেদনশীল পণ্যের ক্ষেত্রে ব্যবহারের পূর্বে উপাদানের তালিকা দেখে নেওয়া এবং প্রয়োজনভেদে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গ্রাহকের নিজ দায়িত্ব।
৭. মেধা সম্পত্তি অধিকার:
✓এই ওয়েবসাইটে ব্যবহৃত সমস্ত লোগো, টেক্সট, ডিজাইন, ইমেজ এবং কনটেন্ট “প্রতিদিনকার আয়োজন”-এর নিজস্ব সম্পত্তি।
✓লিখিত অনুমতি ছাড়া এই সাইটের কোনো কনটেন্ট কপি, রিপ্রোডিউস বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয়।
৮. প্রাইভেসি ও তথ্যের ব্যবহার:
অর্ডার প্রসেস করার জন্য গ্রাহকের প্রদত্ত নাম, ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি তথ্য সুরক্ষিত রাখা হয়। ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদানের কারণে সেবা ব্যাহত হলে তার দায় ব্যবহারকারীর।
৯. ওয়েবসাইটের অপব্যবহার:
ওয়েবসাইটে কোনো প্রকার ক্ষতিকারক উপাদান ছড়ানো, হ্যাকিংয়ের চেষ্টা বা বেআইনি কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ।
১০. শর্তাবলী পরিবর্তন:
“প্রতিদিনকার আয়োজন” যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন বা সংশোধন করার অধিকার রাখে। ওয়েবসাইটে পরিবর্তনের সাথে সাথেই তা কার্যকর হবে।
📞আমাদের সাথে যোগাযোগ করুন:-
এই শর্তাবলী নিয়ে আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে নিচের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:
🏫প্রতিষ্ঠানের নাম: প্রতিদিনকার আয়োজন
🌐ওয়েবসাইট: https://protidinkarayojon.top/
💌ইমেইল: info.protidinkarayojon@gmail.com
📱হোয়াটসঅ্যাপ: 01404-606727
☎️মোবাইল নম্বর: 01404-606727
Premium Punjabi Collection
Premium Bedsheet Collection
Medium Bedsheet Collection