Delivery Rules (ডেলিভারির নিয়মাবলী)
আমরা সারা বাংলাদেশ জুড়ে অত্যন্ত যত্ন ও নিরাপত্তার সাথে আপনার কাঙ্ক্ষিত পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো পণ্য কেনা-কাটা করার ক্ষেত্রে আমাদের ডেলিভারি সংক্রান্ত নীতি ও নিয়মাবলী পড়ে নেওয়ার অনুরোধ রইল।
১. ডেলিভারির সময়সীমা:
✓ঢাকা সিটির ভেতরে: অর্ডার কনফার্ম হওয়ার পর সাধারণত ১-২ কার্য দিবস-এর মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।
✓ঢাকা সিটির বাইরে: অর্ডার কনফার্ম হওয়ার পর সাধারণত ২ থেকে ৪ কার্য দিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।
বিশেষ দ্রষ্টব্য: প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়ার প্রতিকূলতা, রাজনৈতিক পরিস্থিতি বা কুরিয়ার সার্ভিসের অভ্যন্তরীণ সমস্যার কারণে ডেলিভারির সময় সামান্য বিলম্বিত হতে পারে। সেক্ষেত্রে আমাদের টিম গ্রাহককে অবগত করবে।
২. ডেলিভারি চার্জ:
✓ঢাকা সিটির ভিতরে: ৮০ টাকা।
✓ঢাকার পার্শ্ববর্তী এলাকায়: ১২০ টাকা।
✓ঢাকার বাহিরে সারা বাংলাদেশে: ১৫০ টাকা।
✓ফ্রি ডেলিভারি: নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় বা বিশেষ অফারের ক্ষেত্রে 'ফ্রি ডেলিভারির' সুবিধা প্রযোজ্য হতে পারে।
বিশেষ দ্রষ্টব্য: অস্বাভাবিক ভারী বা বড় সাইজের প্রোডাক্টের ক্ষেত্রে কুরিয়ারের চার্জ ওজনের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে সেক্ষেত্রে অর্ডার কনফার্মেশনের সময় জানিয়ে দেওয়া হবে।
৩. অগ্রিম ও পেমেন্ট সংক্রান্ত শর্তাবলী:
✓ক্যাশঅন ডেলিভারি বা পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা প্রদান করি।
✓ঢাকা সিটির বাহিরে কিছু নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে কুরিয়ার চার্জের টাকা বা পণ্যের আংশিক মূল্য অগ্রিম প্রদান করা লাগতে পারে।
✓বিকাশ, নগদ, রকেট, ব্যাংক বা অনলাইন পেমেন্টের মাধ্যমে অগ্রিম সম্পূর্ণ টাকা পরিশোধ করেও অর্ডার কনফার্ম করা যাবে।
৪. পার্সেল গ্রহণ ও চেক করার নিয়ম:
✓নেওয়ার সময় ডেলিভারিম্যানের সামনেই পার্সেলের বাইরের প্যাকেজিং এবং ভেতরের পণ্য পরীক্ষা করে নেওয়া বাধ্যতামূলক।
✓পণ্য ভাঙা, ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য পাওয়া গেলে ডেলিভারিম্যানের সামনেই আমাদের কাস্টমার কেয়ারে সরাসরি কল দিন অথবা পার্সেলটি রিসিভ না করে ফেরত দিন।
✓ডেলিভারিম্যান চলে যাওয়ার পর পণ্য ভাঙা, ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য পাওয়া বা মিসিংয়ের অভিযোগ করা হলে তা যাচাই-বাছাই সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তাৎক্ষণিক রিটার্ন গ্রহণযোগ্য না-ও হতে পারে।
৫. অর্ডার বাতিল ও পার্সেল না রিসিভ করা:
✓প্রোডাক্টটি কুরিয়ারে বুকিং দেওয়ার পূর্ব পর্যন্ত বাতিল করার সুযোগ থাকে তবে কুরিয়ারে বুকিং দেওয়ার পর বাতিল করতে চাইলে ডেলিভারি চার্জ দিয়ে বাতিল করা যাবে।
✓অর্ডার নিশ্চিত করার পর কুরিয়ারে হ্যান্ডওভার করার পূর্বে যুক্তিসঙ্গত কারণ বর্ণনা সাপেক্ষ বাতিল করার সুযোগ থাকে
✓কুরিয়ারে হ্যান্ডওভার হয়ে গেলে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে ডেলিভারি চার্জ দিয়ে বাতিল করা যাবে।
✓ডেলিভারি ম্যান গন্তব্যে পৌঁছানোর পর গ্রাহক যদি কোনো উপযুক্ত কারণ ছাড়াই পার্সেল রিসিভ করতে অস্বীকৃতি জানান, তবে ডেলিভারি চার্জের দায়িত্ব গ্রাহককে বহন করতে হবে।
✓ডেলিভারি প্রতিনিধি একাধিকবার চেষ্টা করেও গ্রাহকের সাথে যোগাযোগ করতে না পারলে পার্সেলটি আমাদের কাছে ফেরত চলে আসবে এবং অর্ডারটি বাতিল বলে গণ্য হবে।
৬. পার্সেলের অবস্থান বা ট্র্যাকিং:
আপনার প্রোডাক্টটি কুরিয়ারে হ্যান্ডওভার হয়ে গেলে কুরিয়ারের পক্ষ থেকে ট্র্যাকিং আইডির লিংক সহ একটি মেসেজ যাবে, সেটার উপর ক্লিক করে আপনার পার্সেলের অবস্থান দেখতে বা ট্রাকিং করতে পারবেন।
📞 কাস্টমার সাপোর্ট ও যোগাযোগ:
ডেলিভারি সংক্রান্ত যেকোনো তথ্য জানতে বা লেট হলে বা ট্র্যাকিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
🏫প্রতিষ্ঠানের নাম: প্রতিদিনকার আয়োজন
🌐ওয়েবসাইট: https://protidinkarayojon.top/
💌ইমেইল: info.protidinkarayojon@gmail.com
📱হোয়াটসঅ্যাপ: 01404-606727
☎️মোবাইল নম্বর: 01404-606727
Premium Punjabi Collection
Premium Bedsheet Collection
Medium Bedsheet Collection