Order Procedure (অর্ডার করার নিয়মাবলী)
আমাদের ওয়েবসাইটে পণ্য অর্ডার করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ, দ্রুত ও সম্পূর্ণ নিরাপদ। যেকোনো পণ্য সফলভাবে অর্ডার করার জন্য নিচের ধাপ ও নিয়মাবলী অনুসরণ করুন:

১. ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অর্ডার করার নিয়ম:
পণ্য নির্বাচন: আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটি বেছে নিন। প্রোডাক্টের বিবরণ, মূল্য এবং ছবি ভালোভাবে দেখে নিন।

অর্ডার করুন বাটনে ক্লিক করুন: নির্বাচিত প্রোডাক্টির নিচে থাকা "Order Now" বা "অর্ডার করুন" অথবা "Add to Cart" বাটনে চাপ দিন।

কার্টে যোগ করুন: একাধিক প্রোডাক্ট নেওয়ার জন্য প্রতি প্রোডাক্টের পাশে থাকা "Add to Cart" বা "যোগ করুন" বাটনে চাপ দিন, সব শেষে নিচে থাকা "Cart" বাটনে ক্লিক করে  অর্ডার ফর্মে যান।

তথ্য প্রদান: অর্ডার ফর্মে বা চেকআউট ফর্মে আপনার নাম, ঠিকানা (জেলা, থানা, এলাকার বাজার, গ্রাম) এবং সক্রিয় সঠিক মোবাইল নাম্বর লিখুন।

পেমেন্ট মেথড নির্বাচন: আপনার পছন্দ অনুযায়ী 'Cash on Delivery' (পণ্য পেয়ে টাকা পরিশোধ) অথবা যেকোনো অনলাইন পেমেন্ট মেথড সিলেক্ট করুন।

অর্ডার নিশ্চিতকরণ: তথ্যগুলো পুনরায় চেক করে পরিপূর্ণ কনফার্ম হয়ে "Order Now" বা "অর্ডার করুন" বাটন ক্লিক করে আপনার অর্ডার সম্পন্ন করুন।

২. বিকল্প উপায়ে অর্ডার করার ব্যবস্থা:
হোয়াটসঅ্যাপ/মেসেঞ্জার/ ফোন কলের মাধ্যমে: ওয়েবসাইটে অর্ডার করতে কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নির্বাচিত পণ্যের ছবি বা নাম লিখে মেসেজ দিন অথবা কল করে অর্ডার কনফার্ম করুন।

সোশ্যাল মিডিয়ায় মেসেজ: আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ বা ইমেইলের মাধ্যমেও আপনার ঠিকানা ও ফোন নম্বর দিয়ে সহজে অর্ডার করতে পারবেন।

৩. অর্ডার কনফার্মেশন ও ট্র্যাকিং:
অর্ডার সম্পন্ন হওয়ার পর ওয়েবসাইট থেকে একটি "অর্ডার আইডি" বা "সাকসেস মেসেজ" দেখতে পাবেন।

পার্সেল প্রসেস করার জন্য আমাদের প্রতিনিধি ফোন কলের মাধ্যমে অথবা সরাসরি এসএমএস বা মেসেজের মাধ্যমে আপনার অর্ডার যাচাই করতে পারেন।

ডেলিভারির উদ্দেশ্যে আপনার পার্সেলটি কুরিয়ার সার্ভিসে হ্যান্ডওভার করা হলে কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে "ট্র্যাকিং আইডির লিংক" সহ একটি মেসেজ যাবে, সেই লিংকে ক্লিক করে আপনার পার্সেলের অবস্থান দেখতে বা ট্রাকিং করতে পারবেন।

৪. অর্ডার পরিবর্তন বা সংশোধন নীতি:
অর্ডার সম্পন্ন করার পর ডেলিভারি ঠিকানা, ফোন নম্বর বা প্রোডাক্টের সাইজ বা কালার পরিবর্তন করতে চাইলে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

পার্সেল কুরিয়ার সার্ভিসে হান্ডওভার করার পর কোনো প্রকার তথ্য পরিবর্তন বা পণ্য যোগ বা বিয়োগ করা সম্ভব নয়।

৫. বিশেষ নির্দেশাবলী:
অর্ডার ফর্মে সর্বদা সচল ও সঠিক মোবাইল নম্বর প্রদান করবেন, যাতে ডেলিভারিম্যান সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে।

অর্ডার ফর্মের "ঠিকানার ঘরে" ঠিকানার সাথে অতিরিক্ত আরেকটি নাম্বার দিয়ে রাখতে পারেন, যাতে উপরোক্ত নাম্বারে কল না গেলে অতিরিক্ত নাম্বারে কল দেয়া যায়।

অনাকাঙ্ক্ষিত "স্টক আউট" হওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলে বিকল্প প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা অর্ডার বাতিলের সুযোগ প্রদান করবে।

৬. বিশেষ দ্রষ্টব্য: দ্রুত পার্সেল হাতে পেতে অর্ডার সাকসেস হওয়ার পর অর্ডারকৃত আইডি মেসেঞ্জার বা ওয়াটসঅ্যাপে এ সেন্ড করুন।

📞আমাদের সাথে যোগাযোগ করুন:-
ডেলিভারি সংক্রান্ত যেকোনো তথ্য জানতে বা লেট হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন:
🏫প্রতিষ্ঠানের নাম: প্রতিদিনকার আয়োজন
🌐ওয়েবসাইট: https://protidinkarayojon.top/
📱হোয়াটসঅ্যাপ: 01404-606727
☎️মোবাইল নম্বর: 01404-606727